স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. পনির খন্দকার। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক জীবনে মো. পনির খন্দকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এ ছাড়া গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, পনির খন্দকার কালীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য ও কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। পরবর্তী সময়ে তিনি কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও সক্রিয় পনির খন্দকার। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ পত্রিকা ও ‘রাজধানী টেলিভিশন’-এ কর্মরত রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে প্রচার-প্রচারণা পরিচালনার লক্ষ্যে জাসাসের কালীগঞ্জ উপজেলা নির্বাচনী কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে মো. পনির খন্দকার বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি, আমার ভালোবাসার জায়গা। মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি ও জনসেবার মূল লক্ষ্য। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতেই আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই।” তিনি মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।”
জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০