পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ার খরানায় পুজামন্ডপ পরিদর্শন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসিম

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র দেখা গেছে। বিএনপি হাইকমান্ডের নির্দেশে খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ জসিম। তিনি পটিয়া খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোজাফফরাবাদ এন. জে. উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
পরিদর্শনকালে মুহাম্মদ জসিম খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ সার্বজনীন দুর্গামণ্ডপসহ ইউনিয়নের আওতাধীন সকল পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক উপহার ও সহায়তা তুলে দেন।
মণ্ডপ পরিদর্শনের সময় মুহাম্মদ জসিম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের কঠোর নির্দেশনায় এ দেশে
আমরা খরনা ইউনিয়নে এই সম্প্রীতির সুদৃঢ় বন্ধন বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।
এ সময় তৃণমূলের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা মুহাম্মদ জসিমের অতীত সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। স্থানীয়রা জানান, মহামারি করোনাকালীন সময়ে অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মুহাম্মদ জসিম সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গরিব, দুস্থ ও অসহায় মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় প্রথম সারিতে থেকেছেন। একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতিমধ্যেই খরনাবাসীর মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক, খরনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, সাংবাদিক নূর হোসেন, যুবদল নেতা মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শফি, ছাত্রদল নেতা নাজমুল রিজুয়ান, মোহাম্মদ ফাহিমসহ খরনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুহাম্মদ জসিম তার সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়ে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের সেবায় নিয়োজিত হতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামসহ খরনাবাসীর সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০