নেত্রকোনা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গোবিন্দপুর উচ্চবিদ্যালয় থেকে টুকের বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার কাঁচা সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২০ থেকে ২৫ গ্রামের মানুষ। সড়কটি সংস্কারে সরকারি উদ্যোগ না থাকায় এবার পূজার ছুটিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ শুরু করেছেন বিএনপি নেতা কেফায়েত হোসেন কাঞ্চন। সম্প্রতি সড়কটির মেরামতকাজে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের কেউ মাটি কাটছেন, কেউ সড়কের গর্ত ভরাট করছেন। নিজেদের যাতায়াতের পথ চলাচলের উপযোগী করতে সবাই মিলে কাজ করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ওই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন নানা প্রয়োজনে এ সড়কের ওপর নির্ভর করতে হয় তাঁদের। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙেচুরে গেছে। বর্ষায় হাওরবেষ্টিত এলাকাটি পানিতে তলিয়ে থাকে। শুকনো মৌসুমেও সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে রোগীদের উপজেলা শহরে নেওয়া ও কৃষিপণ্য বাজারজাতকরণসহ নানা কাজে দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামের অটোরিকশাচালক কাবিল উদ্দিন বলেন, ‘এটি হাওরবেষ্টিত এলাকা। বর্ষা মৌসুমে রাস্তাটি পানির নিচে থাকে। শুকনো মৌসুমে মানুষ হেঁটে মোটামুটি চলাচল করতে পারলেও যানবাহন চলাচল করা কঠিন। তাই আজ এলাকাবাসী সবাই মিলে রাস্তাটি মেরামতের চেষ্টা করছি। ইনাতনগর গ্রামের বাসিন্দা নান্নু মিয়া বলেন, বড়ইগন্দ, শাহপুর, গোবিন্দপুর, খোড়াজান, বনগাঁও ও মাছুয়াকান্দাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।গোবিন্দপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ সরকার বলেন, ‘জন্মের পর থেকেই ঢাকায় থাকি। এখন পর্যন্ত কোনো সরকারকে এই রাস্তা সংস্কার করতে দেখিনি। পূজার ছুটিতে বাড়িতে এসে রাস্তা সংস্কারের কাজে অংশ নিয়েছি। সবাই মিলে কাজ করতে পেরে ভালো লাগছে।

এ বিষয়ে কেফায়েত হোসেন কাঞ্চন বলেন,আমার ডাকে সাড়া দিয়ে এলাকাবাসী সড়ক সংস্কারের কাজে অংশ নিয়েছেন। প্রায় ছয় কিলোমিটার সড়কের মধ্যে বড়ইন্দ ইছাবাড়ির খালে কালভার্ট না থাকায় এক থেকে দেড় শ ফুট অংশ চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। তাই আমরা সেখান থেকেই কাজ শুরু করেছি। এলাকাবাসী সবাই মিলে কাঁচা সড়কটি মেরামতের চেষ্টা করছি।তিনি আরও বলেন, ‘সবাই মিলে ছোট ছোট সমস্যার সমাধান করতে পারলে একসময় বড় সমস্যারও সমাধান করা সম্ভব। আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজের জায়গা থেকে বৈষম্যহীন, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ার চেষ্টা করছি। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, স্বেচ্ছাশ্রমে সাময়িক মেরামতের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েক হাজার মানুষ।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০