কক্সবাজার প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজারে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) জেলা শাখার অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকার মাছরাঙা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশের মহাসচিব কেজিএম সুবজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির ঢাকা ডিভিশনের ডিভিশনাল অ্যাম্বাসেডর আব্দুল হান্নান মানিক।
সিআরবি কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার শিকদার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি হেলেনাজ তাহেরা ও সহসভাপতি আখতার উদ্দিন ফারুকী। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। খাদ্যে ভেজাল মেশানো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সচেতন হতে হবে।
তারা আরও বলেন, খাদ্য সংরক্ষণে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ, পণ্যের গুণগত মান যাচাই এবং ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরির মাধ্যমে নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে ভোক্তাদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
বক্তারা সিআরবি কক্সবাজার জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে পণ্যের মান নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০