সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজার শহরের মাছরাঙা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ আলী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার।
অনুষ্ঠানে প্রবাসী আবুল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল আমিন এবং ৬৬/৩ পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ শাহেদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন ও মোঃ আকতার উদ্দিন ফারুকী; সহ-সভাপতি মোঃ শাহেদ ও মোঃ জুবাইর; যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন; সাংগঠনিক সম্পাদক নুরুল হাকিম ও আবুল হোসেন; মোঃ আইয়ুব এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আরাফাতুর রহমান।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি জামাল হোসাইন, চকরিয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম আজিজ এবং জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি শামসুল আলম জিহাদ ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন। সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। 
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে সংগঠনের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে পারস্পরিক মতবিনিময় ও সংবর্ধনা পর্ব সম্পন্ন হয়।
আর/কে
মন্তব্য করুন