এবং ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৩

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৩

১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম, ভূমি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, অপহরণ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২। এরই ধারাবাহিকতায় এসআরবি-৩ সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় আইন -শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ চেকপোষ্ট ও রোবাষ্ট পেট্রোলিং পরিচালনা চলমান রেখেছে।

৩। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে এসআরবি-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রয়েছে। এসআরবি-৩ এর আওতাধীন পূজামন্ডপ এবং তৎসংলগ্ন এলাকায় রোবাস্ট টহল মোতায়েন এবং বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। পূজামন্ডপে দর্শনার্থীদের ইন-আউট গেইট, অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত বিষয়সমূহ তদারকি করা হচ্ছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং করার জন্য এসআরবি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাটালিয়নের প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার পূজা মন্ডপ সমূহে এবং তৎসংলগ্ন এলাকায় মোটর সাইকেল পেট্রোল মোতায়েন করা হয়েছে।

৪। যেকোন ধরণের গুজব/ অপতথ্য প্রতিরোধে এসআরবি সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

৫। বিগত বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে এসআরবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়েরমাধ্যমে নিরাপত্তা বিধান করছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০