বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
২২ অক্টোবর ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেক ফেরার পথে পর্যটকদের ওপর গুলিবর্ষণ, নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়ি পৌঁছালেন প্রায় দুই হাজার পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে ফেরার পথে উজো বাজার এলাকায় পর্যটকদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও গুলি চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে হামলাকারীরা পিছু হটে। এ ঘটনায় আটকা পড়া প্রায় দুই হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন পর্যটকেরা। বেলা ১১টার দিকে তাঁদের বহর উজো বাজার এলাকায় পৌঁছালে সশস্ত্র গোষ্ঠী গুলি চালায়। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরও গুলিবর্ষণ করা হয়।

পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত গোলাগুলি চলার পর একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন এবং তাঁদের খাগড়াছড়িতে পৌঁছে দেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সাজেক ভ্যালি থেকে ফেরার পথে প্রায় দুই হাজার পর্যটক উজো বাজার এলাকায় আটকা পড়েন। এ ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সাজেক সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ (প্রসীতপন্থী) সমর্থিত সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন। এক বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। একই সঙ্গে সাজেক থেকে পর্যটকদের চলে আসার আহ্বান জানানো হয়।

অবরোধের ঘোষণার পরদিনই পর্যটকদের ফেরার পথে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এতে সাজেক সড়কে পর্যটকদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০