ব্রাহ্মবাড়িয়া বিশ্বরোড খইরালা এলাকায় ঢাকা সিলেট সড়কে দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ব্রাহ্মবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় আহতদের পরিচয় কুলসুম আক্তার (৩৫),শামীম (২৫),মোঃ জয়নাল(২৮) , সালমা আক্তার (৪০),আসমা বেগম (৩৩, বিল্লাল মিয়া (২৬),সবুজ(১৯) মানিক মিয়া (৩৮) বাকি গুলোর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
প্রাথমিকভাবে দুর্ঘটনার দিগন্ত ও ড্রাম ট্রাক মুখামুখি সংগর্ষ এ সময় বিগন্ত গাড়িটি উল্টে পরে যায়। অসতর্কতা, বেপরোয়া গতি কিংবা যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা নিশ্চিত করেছেন এলাকাবাসী।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালকদের আরও সতর্ক হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল। তাদের মতে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ ঘঠনার পর বিশ্বরোড হাইওয়ে থানার পুলিশ সদস্য সাব ইন্সটেক্টার রুকনুজ্জামান বলেন গঠনা শুনে তাৎক্ষনিক গঠনাস্থলে এসে স্থানীয় লোকজনে সহযোগিতায় আহত ব্যাক্তিদের সদর হাসপাতালসহ বিভিন্না হাসপাতালে ভর্তি করা হয় যদি কোন ব্যাক্তি মারা যায় তাহলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।
মন্তব্য করুন