দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: ২২ ক্যারেট ভরির নতুন রেকর্ড ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা
আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারে আবারও বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ গত ৭ মে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। নতুন এই নির্ধারিত দামেই আজ মঙ্গলবার (১২ মে) দেশজুড়ে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি…
