“প্রকৃত অপরাধী শাস্তি পাক, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়—পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিশেষ বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধীকে আইনের আওতায় আনতে গিয়ে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে কড়া নজর দিতে হবে। শনিবার (৯ মে) এক বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে পেশাদারত্বের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।…
