‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ (মারাত্মক অস্ত্র) ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এই বিস্ফোরক তথ্য জানান। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র…
