‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মুখ খুললেন জেবা জান্নাত
পরিচালক হাসান জাহাঙ্গীরের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্কের শেষ নেই। চিত্রনায়িকা মৌসুমীর অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বিস্ময় প্রকাশ করলেন তরুণ অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে মৌসুমীর পাশাপাশি জেবাকে দেখা গেলেও অভিনেত্রীর দাবি—তিনি এই নামের কোনো সিনেমা কিংবা নাটকে কখনোই কাজ করেননি। সিনেমার পোস্টারে নিজের উপস্থিতি দেখে রীতিমতো আকাশ থেকে…
