ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ তীব্র; তদন্ত কমিশন গঠনের জোরালো দাবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। শনিবার রাত থেকে তেলআবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল তেলআবিবের হাবিমা স্কয়ার। সেখানে কড়া পুলিশি পাহারার মধ্যেই কয়েক হাজার মানুষ জড়ো হয়ে…
