নেত্রকোনার পূর্বধলায় এমপির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা বহিষ্কৃত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনার পরপরই এই বড় সিদ্ধান্ত নিল দল। বিএনপির সিনিয়র যুগ্ম…
