বিশ্বকাপের আগে চোটের কবলে কিলিয়ান এমবাপ্পে; মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কা
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এই মুহূর্তে চোটের কবলে পড়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সোমবার (২৭ এপ্রিল) রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ডের বাঁ পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) লা লিগায় রিয়াল…
