২৪ এপ্রিল থেকে সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে রেদওয়ান রনির ‘দম’; প্রস্তুতি তুঙ্গে
ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সের আভিজাত্য জয় করার পর এবার দেশের সাধারণ দর্শকদের উন্মাদনায় শরিক হতে যাচ্ছে বছরের সবথেকে আলোচিত চলচ্চিত্র ‘দম’। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশের ৫০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি এই তথ্য নিশ্চিত করেছে। মুক্তির অনেক দিন পর কেন সিঙ্গেল স্ক্রিনে—এমন প্রশ্নে…
