ফরিদপুরে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা; ৫ সদস্য আহত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলে আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চরশালেহপুর এলাকার ছোরমান খাঁর বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন—চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন হোসেন, মোজাম্মেল হক, মো. রফিকুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল এবং কনস্টেবল…
