গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেককে সম্পূর্ণ পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন এবং আধুনিক নাগরিকবান্ধব করে গড়ে তোলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার (১৯ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই লেকগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। উচ্চপর্যায়ের এই বৈঠকে লেকের পানি দূষণমুক্ত ও…
