সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর পর এটিই ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
