Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা এলে স্বাগত জানাতে প্রস্তুত জুলাই যোদ্ধারা- হুইপ দুলু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও নির্যাতিতরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুলু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সময় সোনা মসজিদ সীমান্ত, বিমানবন্দর কিংবা বেনাপোল—যে পথই বেছে নিন না কেন, জুলাই আন্দোলনে আহত ও নির্যাতিতরা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবেন।

শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার সম্ভাব্য বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে ফেরার কথা বলে তিনি হয়তো সাধারণ মানুষকে ভয় দেখাতে চাইছেন। তবে দেশের মানুষ এখন আর ভয় পায় না। বরং আন্দোলনে আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিরা তার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলে দাবি করেন তিনি।

দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বহু নেতাকর্মী হত্যার শিকার হলেও সেসব ঘটনার যথাযথ বিচার হয়নি। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, সাহস থাকলে দেশে ফিরে আসুন; দেশের মানুষ তার অপেক্ষায় রয়েছে।

দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হুইপ দুলু অভিযোগ করেন, ওই সময়ে দেশের রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তাকে হত্যার পর বিএনপিকে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। নির্যাতন, মামলা, গুম ও হত্যার মতো নানা কর্মকাণ্ডের মধ্য দিয়েও বিএনপিকে দুর্বল করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুলু তাদের ওপর রাজনৈতিক নিপীড়নের অভিযোগ করেন। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলসহ অন্যরা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০