Hafizur Rahman
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

িসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের এনিম্যাল ব্রিডিং শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো: তবারক আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মো: তবারক আলী ছিলেন একজন দক্ষ, নিষ্ঠাবান ও মেধাবী প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের অকাল মৃত্যু প্রাণিসম্পদ খাতের জন্য অপূরণীয় ক্ষতি। মো: তবারক আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো। তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০