অসচ্ছল ও আহত ক্রীড়াবিদদের ভাতা দিচ্ছে সরকার, আবেদন শুরু

দেশের অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন ‘জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদানের লক্ষে আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়া শিক্ষার্থী এবং যারা বর্তমানে অসচ্ছল, অসুস্থ কিংবা খেলাধুলা করতে গিয়ে আহত বা অসমর্থ হয়ে পড়েছেন, তারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়াত ক্রীড়াবিদদের পরিবারের সদস্যরাও এই প্রকল্পের আওতায় আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

আবেদনের শেষ সময়: ৭ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন পদ্ধতি: নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন দাখিল করা যাবে।

জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক: sports-allowance.online.info.bd

ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন লিংক: http://sports-edu.online.info.bd

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ক্রীড়াঙ্গনের বীর সন্তানদের দুসময়ে পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই নিয়মিত ভাতার ব্যবস্থা করা হয়েছে। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত হকদারদের হাতে এই অর্থ পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *