অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তাঁর হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি হাসপাতালে গিয়ে প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাঁর চিকিৎসার তদারকি করবেন।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আজই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিও চলছে। রাজনৈতিক সহকর্মীর অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী সরাসরি তাঁকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *