রাজশাহী জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করে নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ফুটপাত দখলমুক্ত করার চলমান কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কিছু এলাকা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী মহানগরীর সাহেব বাজারস্থ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলমান উচ্ছেদ অভিযান ও ভবিষ্যৎ পরিকল্পনা
ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসন ভাবনা ।

উপস্থিত ব্যক্তিবর্গ
চলমান উচ্ছেদ অভিযান ও ভবিষ্যৎ পরিকল্পনা
রাসিক প্রশাসক জানান, নাগরিকদের চলাচলের পথ সুগম করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ভদ্রা, মহিলা কলেজ রোড এবং মেডিকেলের সামনের একাংশে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। খুব দ্রুতই লক্ষ্মীপুর, জিরোপয়েন্ট,ঌ সোনাদিঘি মোড়, রেলগেট ও গণকপাড়াসহ অন্যান্য ব্যস্ত এলাকার ফুটপাতগুলোও দখলমুক্ত করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসন ভাবনা ।
উচ্ছেদ কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত হতে যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবনজীবিকার কথা মাথায় রেখে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উপযুক্ত স্থান নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা চলছে।

পরিদর্শনকালে প্রশাসক সাহেব বাজার কাঁচা বাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ঘুরে দেখেন। বিশেষ করে সাহেব বাজার কাঁচাবাজার ও মাছপট্টির দ্বিতীয় তলায় অবহেলিত অবস্থায় পড়ে থাকা ৮৯টি দোকান পরিদর্শন করে তিনি জানান, এসব দোকান ও সংশ্লিষ্ট স্থানগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে সেগুলোকে কার্যকরভাবে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। মার্কেটটি নতুনভাবে নির্মাণ কিংবা আধুনিকায়ন করা যায় কি না, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

১

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

২

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের

৩

মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

৪

নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

৫

‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট

৬

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

৭

খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি

৮

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৯

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

১১

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১২

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

১৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

১৪

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

১৫

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

১৬

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১৮

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১৯

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

২০