লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪৯) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি (পূর্ব পনিয়ারটারী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আলী হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় গেলে বিএসএফের কোচবিহার ১৬৯ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। বর্তমানে তার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *