abongtv
২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এসব হুইলচেয়ার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শয্যাশায়ী রোগী মোছা. আম্বিয়া বেগম এবং প্রতিবন্ধী শিশু রাইহান মাহমুদসহ মোট সাতজন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “মানুষ মানুষের জন্য -এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি হুইলচেয়ার কারও কাছে শুধু চলাচলের উপকরণ নয়, এটি তাঁর স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা ও পরিবারের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

রাজশাহী জেলা পরিষদ সব সময় অসহায় ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা আন্তরিক। সামর্থ্য ও সুযোগ অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি আশা করি, এই হুইলচেয়ারগুলো উপকারভোগীদের দৈনন্দিন চলাফেরা সহজ করবে এবং তাঁদের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী,সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০