মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৫৩২ টাকাসহ মো. হোসেন প্রকাশ কালু (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর ) দিবাগত রাতে নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাতেমা অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন মো. হোসেন প্রকাশ কালুকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৫৩২ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. হোসেন প্রকাশ কালু বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উল্লাহ ও মাহমুদা খাতুন দম্পতির ছেলে।
এ ঘটনায় সোমবার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু কার হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য করুন