দিনাজপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা

বৃদ্ধ তান্ত্রিক কবিরাজ নেন্দ (৭০) কে মারপিট ও জোর পুর্বক প্রস্রাব খাওয়ানোর ঘটনায় আনোয়ার মেম্বার কে গ্রেফতারের গনদাবী।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার কচুয়াবাড়ি শ্মশ্বানে ১৯ অক্টোবর সোমবার দিবাগত রাতে বহুল পরিচিত গ্রাম্য কবিরাজ মোকছেদ আলী ওরফে নেন্দু রাত অনুমান সাড়ে ১০ টা থেকে ১১ টার সময় বজির কে সাথে নিয়ে ঝারফুক তান্ত্রিক কাজে মংগুলু মোহাম্মদের ভ্যানে সেখানে যান।

তারা শ্মশ্বানের কালি মন্দিরের সামনে শাস্ত্র অনুযায়ী মোমবাতী জ্বালিয়ে তাদের কাজ শুরু করেন।

শ্মশ্বান ও কালি মন্দির অর্জুনাহার টু ঝাড়বাড়ি গামী রাস্তার সংলগ্ন হওয়ায় দৃশ্যটি ঐ পথে গমনকারী মৃত নবাব আলী ওরফে নবাইয়ের ছেলে আনোয়ার মেম্বার এবং মৃত সাবদারুলের ছেলে বদিউল আলম বুলেট দেখে ফেলে তাদেরকে আটক করে বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে।
পথচারী দুইজনেই আসন্ন স্থানীয় নির্বাচনে শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গেছে।
আটক বৃদ্ধ তান্ত্রিক কবিরাজ নেন্দুসহ অন্যদের কে মারপিটের ঘটনা জানাজানি হলে নিমিষে সেখানে শত শত উৎসুক জনতার ভিড় জমে।

জনগনের উপস্থিতিতে আনোয়ার মেম্বার ও বুলেট মারতে মারতে পিতৃতুল্য বৃদ্ধ নেন্দু ও বজির কে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে দেয়, নেন্দুকে বদনায় তার প্রশাব ভরিয়ে সেই প্রশাব জোর পুর্বক মুখে ঢেলে দিয়ে খাওয়ায় এবং সেই দৃশ্য ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়ায় প্রচার করা হয়।
গুরুতর আহত নেন্দূ ও বজির বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নেন্দু অজ্ঞান হয় বলে তার পূত্র থানায় লিখিত অভিযোগকারী আব্দুল বাছেত জানান।

তান্ত্রিক কবিরাজ নেন্দু, বজির ও মংগলু অর্জুনাহার নালপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার সরজমিনে গিয়ে জানা যায় আনোয়ার হোসেন মেম্বার পার্শ্ববর্তী ওয়ার্ডের সদস্য, তিনি তাদের মেম্বারও নন অথচ আইন নিজের হাতে তুলে নিয়ে কেন এমন জঘন্য বর্বর মানবতা বিরোধী কান্ড ঘটালেন!
সবার মুখে একই কথা আনোয়ার মেম্বার
ও বুলেটের এই বর্বরতার বিচার চায়, এটি এখন ঐ এলাকার মানুষের গনদাবীতে পরিনত হয়েছে।

যে কোন মুহুর্তে উদ্ভুত ঘটনায় বড় রকমের সংঘাত হতে পারে। অর্জুনাহার বাজার উত্তাল এবং চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে।

প্রতিশোধের প্রতীক্ষায় প্রহর গুনছে ঐ এলাকার বিক্ষুব্ধ অসংখ্য মানুষ।

মারধোর ও প্রশাব খাওয়ানোর পর গভীর রাতে আহতদের কে স্থানীয় বিএনপি নেতা এবং অপর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হবিবর রহমানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে মর্মে তিনিসহ অসংখ্য সাক্ষ্য প্রমান পাওয়া গেছে।

অভিযুক্ত আনোয়ার মেম্বার এবং বুলেটের সাথে কথা হলে তারা মারধর এবং মূত্র পান তথা প্রশ্রাব খাওয়ানোর কথা স্বীকার করে বলেন জনগনের চাপের মুখে মারপিট ও প্রশাব খাওয়ানো হয়েছে।

ন্যায় বিচারের আশায় ভিকটিমের ছেলে আব্দুল বাসেত বাদী হয়ে বীরগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছে।

শতগ্রাম ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতির সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন সচেতন ব্যক্তি এবং অন্যজন মেম্বারের পক্ষে আইন হাতে তুলে নিয়ে এমন অশোভনীয়, বেআইনি কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই, আইন সবার উর্ধে, অপরাধীদের কে আইনের আওতায় এনে ন্যায় বিচার করা হোক।
ঘটনা সত্য হলে আনোয়ারের মেম্বারশিপ বাতীল/বরখাস্ত হতে পারে।
অভিযোগের প্রাপ্তি স্বীকার করে অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম বলেন, তদন্ত চলছে অপরাধী যত বড়ই হোক না কেন কোন ছাড় দেওয়া হবে না।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০