​ঝালকাঠি জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি, ৭২ ঘণ্টার মধ্যে ডাকাত সরদারসহ গ্রেফতার ৫, নগদ টাকা উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ও ৭ লাখ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় মূল ডাকাত সরদারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), সিপিএসসি, বরিশাল। ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। একই সাথে গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বিকাশ ব্যবসায়ী মোঃ সুমন হোসেন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। দুর্বৃত্তরা রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে সুমন হোসেনের কাছে থাকা বিকাশের নগদ ৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

​ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তার আবেদনের (অধিযাচন) ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ আফজাল হোসেন (৫০), পিতা- মোঃ গণী শরীফ; ২. লিটন হাওলাদার (৩০), পিতা- মনজুরুল আলম মুন্না; ৩. আবুল কালাম (৩৮), পিতা- মৃত ওয়াজেদ আলী হাওলাদার; ৪. চান মিয়া (২৯), পিতা- আবুল খায়ের মৃধা এবং ৫. মামুন হাওলাদার (২৪), পিতা- মজিবর হাওলাদার।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃত লিটন হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের অবস্থান শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০