tvabong
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে শাহবাগে বিশাল মানববন্ধন: কবিরহাটের জননেতা আলমগীর হোসেন বাবুলের সংহতি

‘নোয়াখালী বিভাগ চাই’—এই এক দফা প্রাণের দাবিকে সামনে রেখে রাজধানীর শাহবাগ চত্বরে এক সুবিশাল মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর নোয়াখালীবাসীর দীর্ঘদিনের অবহেলিত অধিকার আদায় এবং বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে রাজপথে নেমে একাত্মতা প্রকাশ করেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গণমানুষের নেতা জনাব আলমগীর হোসেন বাবুল।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গরীব-দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু জনাব আলমগীর হোসেন বাবুল। তিনি বলেন, “নোয়াখালী একটি প্রাচীন, ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল। জাতীয় অর্থনীতি, রেমিট্যান্স প্রবাহ ও কৃষিতে নোয়াখালীর অবদান অপরিসীম হলেও প্রশাসনিক কেন্দ্র দূরবর্তী হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা পেতে নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি কবিরহাটসহ পুরো নোয়াখালীর প্রতিটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।”

​তিনি আরও বলেন, “২ নং সুন্দরপুর মডেল ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে যেভাবে আমি আজীবন কাজ করে যাচ্ছি, তেমনি নোয়াখালীর সার্বিক উন্নয়নে নোয়াখালী বিভাগ আদায়ের এই যৌক্তিক আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে থাকব।”

​মানববন্ধনে শাহবাগ চত্বর ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এতে ঢাকায় অবস্থানরত নোয়াখালী জেলার সর্বস্তরের সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সমাজসেবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

​সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০