tvabong
৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজে যার যা অর্জন, তার স্বীকৃতি দিলে বহু সমস্যার সমাধান সহজ হয়ে যায়।

তিনি বলেন, সমাজে বিদ্যমান সবকিছুতে ‘আমি’র পরিবর্তে যদি ‘আমরা’ শব্দটি আন্তরিকভাবে ধারণ ও ব্যবহার করা যায়, তবে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।

আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)’-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য রাখেন বিলস-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার ও আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বক্তারা শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কার এনে সব শ্রমিকের আইনি স্বীকৃতি, প্রাতিষ্ঠানিক নিবন্ধন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ ও জীবন বিকাশের উপযোগী ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান। একইসাথে তারা কর্মক্ষেত্রে সবার সম-অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৯৯৫ সালে বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের হাত ধরে বিলস প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ১২টি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন বিলসের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।

যৌথ দরকষাকষি ও অন্যান্য অধিকার বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করাই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০