Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁধনের ওপর হামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ পরীমণির

ইতালির ভেনিসে ঢালিউডের আলোচিত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর সন্ত্রাসী হামলা, শারীরিক হেনস্তা ও তাঁর সঙ্গে থাকা শিশুর ওপর আক্রমণের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। সাধারণ বিনোদনপ্রেমীদের পাশাপাশি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।

এই তালিকায় এবার যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদমাধ্যমের ভিডিও পোস্ট শেয়ার করে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দেন পরীমণি।

পরীমণির তীব্র প্রতিক্রিয়া:

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্টে নিজের চরম ক্ষোভ প্রকাশ করে পরীমণি লেখেন, “বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।”

এরপর সঙ্গে থাকা শিশু ও স্বজনদের হেনস্তার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, “এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।”

কী ঘটেছিল ভেনিসে:

উল্লেখ্য, ইতালি সফরকালে ভেনিসের পাশে মেস্ত্রে এলাকার একটি পার্কে পারিবারিক ভ্রমণরত অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের প্রবাসী অনুসারী ক্যাডারদের হেনস্তার শিকার হন আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, সেখানে কিছু লোক এসে তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁর সঙ্গে থাকা শিশু সন্তান ও স্বজনদের ভীতসন্ত্রস্ত করে তোলে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পরপরই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পাশাপাশি বিনোদন পাড়াতেও তীব্র নিন্দার ঝড় উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০