Hafizur Rahman
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলো কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে হবে।

আজ খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এ উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে একদিকে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সৌর বিদ্যুৎ উৎপাদন ও এর ব্যবহার উৎসাহিত করতে সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। পাশাপাশি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা বিশেষ প্রণোদনা হিসেবে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম পাবেন বলেও তিনি জানান।

ফকির মাহবুবা নাম বলেন, “আমাদের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতাকে সমন্বয় করতে হবে। দেশের প্রতিটি সম্ভাবনাময় ছাদ ও স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে।” এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সাশ্রয়ী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ অন্যান্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন ও সম্ভাবনা বিবেচনায় সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিতান কুমার মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্য, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং এর সম্ভাব্য সুফল তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন। এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এর খরচ হয়েছে পাঁচ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা। এ প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানটির ১৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণ করার পরে অবশিষ্ট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। আগামী চার বছরের মধ্যে এই প্ল্যান্ট স্থাপনের খরচ উঠে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০