Hafizur Rahman
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় নভোথিয়েটারে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’

উদ্ভাবন, গবেষণা, শিল্প ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্ভাবনকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ১২ সেপ্টেম্বর শনিবার ঢাকার নভোথিয়েটারে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। ১২-১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

‘Innovation Ecosystem toward Trillion Dollar Economy’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হলো উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিল্পখাত, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগীদের একটি সমন্বিত জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর মাধ্যমে ধারণা ও গবেষণাকে বাস্তব প্রয়োগ, উদ্যোগ ও বাজারযোগ্য পণ্যে রূপান্তরের পাশাপাশি একটি শক্তিশালী Integrated National Innovation Ecosystem (INIE) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় ১টি Innovation Hub, ১,০০০টির বেশি উদ্ভাবন, ১৫টির বেশি সেশন ও সংলাপ, ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়, ১০০টির বেশি শিল্পখাতের বিশেষজ্ঞ এবং ৫০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকছে।
দেশ-বিদেশের শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে উদ্ভাবকদের সংযোগ স্থাপনের পাশাপাশি B2B matchmaking ও সবুজ রূপান্তরভিত্তিক অংশীদারত্বের সুযোগ সৃষ্টি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আনোয়ার হোসাইন স্বাগত বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশের টেকসই ভবিষ্যতের জন্য ইনোভেশন ইকোসিস্টেম বিষয়ে অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হবে। ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে উদ্ভাবন ইকোসিস্টেম বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন বুয়েটের অধ্যাপক ও উচ্চশিক্ষা ব্যবস্থায় শিল্প-সমন্বয়বিষয়ক ইউনেস্কো চেয়ার ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। এছাড়া উদ্যোক্তা-অভিজ্ঞতা তুলে ধরবেন EskeGen Ltd.-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সাদাফ সাজ সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিন দিনের এ আয়োজনে পরিবহন ও লজিস্টিকস, যোগাযোগ অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, STEM শিক্ষা, সবুজ নির্মাণ, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, পোশাক ও টেক্সটাইল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট কৃষি, পরিচ্ছন্ন ও বিকল্প জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, মেধাস্বত্ব, ডিজিটাল অর্থনীতি ও ফিনটেকসহ উদ্ভাবননির্ভর অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্লেনারি, সেশন ও রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।
মেলায় আরও গুরুত্ব দেওয়া হয়েছে ‘Innovate to Market’ ধারণার ওপর—অর্থাৎ উদ্ভাবনকে শুধু প্রোটোটাইপ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে শিল্প, বিনিয়োগ ও বাজারের সঙ্গে সংযুক্ত করে মানুষের ব্যবহারযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর করা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলা বাস্তবায়ন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কারিগরি অংশীদার হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) যুক্ত রয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ দেশের উদ্ভাবন ও গবেষণাকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী অর্থনীতি গঠনে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০