Hafizur Rahman
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

পরশুরামে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার স্থান ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, সড়ক ও জনসমাগমস্থলের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া । একই সঙ্গে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পরে উপজেলা চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) এস এম শাফায়াত আখতা নূর, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফরহাদ ভূঁইয়া, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলীম, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল কালাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নির্ধারিত তিন মাস ধরে চলবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং কোনো অবস্থাতেই বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এ পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০