Hafizur Rahman
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. সুজন সাহা দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন হাসপাতালে আসা স্থানীয় সেবাগ্রহীতারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে কাজ করছেন ডা. সুজন সাহা। নিয়মিত তদারকির পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি এবং রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে সেবার আওতা ও মান আগের তুলনায় বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওপেন এসআরপি’ এবং স্বাস্থ্য বিভাগের পাইলট প্রকল্প ‘ভারবাল অটোপসি’ বাস্তবায়নে কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দিকনির্দেশনা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের তদারকিতে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা এসব কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকিও করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, হাম-রুবেলা ক্যাম্পেইন, স্কুল পর্যায়ে টিসিভি ও এইচপিভি টিকাদানসহ বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচির তদারকি করা হচ্ছে।

সম্প্রতি জরায়ুমুখের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মধ্যে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অর্জন করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এছাড়া উপজেলার ৪৯টি কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম চলছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বৃহত্তর এই উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে। রোগী ও সেবাগ্রহীতাদের কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

চরাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা জোসনা, পারুল, কাদের ও মজিদ নামে কয়েকজন রোগী হাসপাতালের বর্তমান সেবায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আগে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত চিকিৎসকের দেখা পাওয়া নিয়ে সমস্যা হলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। নিয়মিত চিকিৎসক ও নার্সের পাশাপাশি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের জন্য একটি বিশ্বস্ত ও মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি বলেন, বৃহত্তর এ উপজেলার প্রতিটি প্রান্তিক মানুষ যাতে যথাযথ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে আমরা পুরো টিম একসঙ্গে কাজ করে যাচ্ছি। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক সেবাযুক্ত কেন্দ্রে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০