Hafizur Rahman
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিজিবির অভিযান, জব্দ ১ কোটি ৬ লাখ টাকার চোরাই পণ্য

হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ মদ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও মাদকের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায় বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহজনক ড্রাম ট্রাকে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এদিকে ৫৫ বিজিবির অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, শনিবার সকালে শ্রীমঙ্গলের সিমাইলত এলাকায় অভিযান চালিয়ে সিন্দুরখান বিওপির টহলদল ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চুনারুঘাটের গারোটিলা এলাকা থেকে সাতছড়ি বিওপির সদস্যরা ৯৬ বোতল মদ এবং মাধবপুরের ২০ নম্বর চা-বাগান এলাকা থেকে তেলিয়াপাড়া বিওপি ১০ কেজি গাঁজা জব্দ করে। এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্যের বিষয়ে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০