Hafizur Rahman
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ নিটওয়্যার পোশাক কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়েছে অথবা কমে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু হওয়া গ্যাস সংকট এবং পরবর্তীতে বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার পোশাক রপ্তানিকারকদের ৮৭ শতাংশই সময়মতো শিপমেন্ট করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে বিদেশি বায়ারকে ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছেন প্রতি তিনজনে প্রায় দুইজন সাপ্লায়ার।

বিকেএমইএ গণমাধ্যমকে জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ২০ শতাংশ রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, বিকেএমইএ’র অ্যাক্টিভ সদস্য সংখ্যা ৮০০। ২০ শতাংশ হিসেবে রেসপন্ডেন্টের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৬০টি। অর্থাৎ ১৬০টি কারখানার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

যেসব রেসপন্ডেন্ট তথ্য দিয়েছেন, তাদের মধ্যে ৭৫ শতাংশ গ্যাস সংকটের কারণে এবং ৯০ শতাংশ বিদ্যুৎ সংকটের কারণে প্রভাবিত হয়েছেন বলে জানানো হয়। এতে উঠে এসেছে, আলোচ্য সময়ে গ্যাসের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় ৭৮ শতাংশ কম ছিল।

জরিপ অনুযায়ী, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিকল্প জ্বালানির জন্য অতিরিক্ত খরচ করতে হয়েছে প্রায় ৯২ শতাংশ কারখানাকে। এ ছাড়া প্রায় ৯২ শতাংশ কারখানাতেই শ্রমঘণ্টার অপচয় হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৮৯ শতাংশ কারখানা মালিক জানিয়েছেন তারা বিদেশি ক্রেতার আস্থা হারানোর ঝুঁকিতে রয়েছেন। আর তিন-চতুর্থাংশের বেশি কারখানা মালিক জানান, তাদের উৎপাদন আংশিক বন্ধ হয়েছে। অন্যদিকে এসব সমস্যার কারণে ঋণখেলাপির ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রতি দশজনে ছয়জন কারখানা মালিক এবং সম্পূর্ণ কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ৭ শতাংশ মালিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০