Hafizur Rahman
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সময়ে এসপির গোলে রিয়ালের নাটকীয় জয়

অতিরিক্ত সময়ে এসপির গোলে নাটকীয় জয় রিয়ালের

একের পর এক গোলের সুযোগ নষ্ট করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের ষষ্ঠ ম্যাচে এলচের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় কার্লোস এসপির গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে রিয়াল।

এ জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান হলো রিয়ালের।

এলচের মাঠ এস্তাদিও মার্তিনেজ ভালেরিওতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়র গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। পরে আর্দা গুলারের ক্রস থেকে ডিন হুইসেনের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন এলচে গোলরক্ষক দিতুরো।

২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলার। তার নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে এলচে গোলরক্ষক দিতুরোর গায়ে প্রতিহত হয়ে জালে জড়ায়।

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ডান দিক থেকে ইয়ান দিওমান্দের বাড়ানো বল দিতুরোর বাঁ পাশ দিয়ে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে এলচে। রিয়ালও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। একাধিক আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

৭০ মিনিটের পর ম্যাচের চিত্র বদলে যায়। বদলি খেলোয়াড় লুকাস কেপেদার ক্রস থেকে নিচু হেডে গোল করে এলচেকে ম্যাচে ফেরান ওসোরিও। এরপর রিয়াল আরও কয়েকটি সুযোগ নষ্ট করলে স্বাগতিকদের সমতায় ফেরার সম্ভাবনা বাড়তে থাকে।

৮৩ মিনিটে সেই সুযোগ কাজে লাগায় এলচে। পেনাল্টি এলাকার ভেতর ওসোরিওর পাস থেকে নিচু কোনাকুনি শটে গোল করে ম্যাচ ২-২ করে দেন ফার নিনো।

তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়নি রিয়ালকে। ৮৭ মিনিটে মাঠে নামা কার্লোস এসপি অতিরিক্ত সময়ে রিয়ালের জয়সূচক গোল করেন। বাঁ দিক থেকে এমবাপ্পের বাড়ানো ক্রস পেয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি।

লেভান্তে থেকে ধারে রিয়ালে আসা এসপি চলতি মৌসুমে দ্বিতীয়বার বদলি হিসেবে নেমে দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করলেন। তার শেষ মুহূর্তের গোলে এলচের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল।

সাম্প্রতিক সময়েও ছন্দে ফিরেছে মাদ্রিদ। রিয়াল বেতিসের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারায় তারা। এরপর লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৪-১ গোলের জয় এবং এবার এলচের বিপক্ষে নাটকীয় জয় পেল দলটি।

সূত্র: ইএসপিএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০