নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

যশোর সদর উপজেলার হামিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘হামিদপুর ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)’। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় হামিদপুর স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁদপাড়া বেস্ট একাদশ ও সিতারামপুর এফসি। অধিনায়ক গোলাম রসুলের নেতৃত্বে মাঠে নামে চাঁদপাড়া বেস্ট একাদশ এবং মোঃ সজল হোসেনের পরিচালনায় প্রতিদ্বন্দ্বিতা করে সিতারামপুর এফসি। নির্ধারিত ৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩ মিনিটের মাথায় সিতারামপুর এফসির এক খেলোয়াড় প্রতিপক্ষের গোলকিপার সজলকে পরাস্ত করে দারুণ এক দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরবর্তীতে সমতায় ফিরতে চাঁদপাড়া বেস্ট একাদশ মরিয়া হয়ে আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল শোধ করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিতারামপুর এফসি।
এবারের সিজন-৪ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। রাতের আলোয় আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে হামিদপুরসহ আশপাশের এলাকায় ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
হামিদপুর এলাকাবাসীর যৌথ পরিচালনায় আয়োজিত এ টুর্নামেন্ট সম্পর্কে আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ও মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন। খেলার সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। আগামী ম্যাচগুলোতেও সর্বস্তরের ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০