Hafizur Rahman
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন চাইলেন বিএনপি নেতা মবিন নির্মল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আগামী বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের বাঙ্গাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই সভার আয়োজন করা হয়। এতে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়নবাসীর সমর্থন ও খাস দোয়া চেয়ে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মো: আব্দুল মবিন নির্মল।

৪নং ওয়ার্ডের প্রায় ৫০০ সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতিতে আবেগঘন বক্তব্যে মবিন নির্মল বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই। আপনারাই এই ইউনিয়নের মালিক, তাই আপনাদের কাছেই আমার ভোটের প্রচারণা ও সমর্থন চাই।”

তিনি আরও বলেন, “আগামীর বাঙ্গাবাড়ী হবে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত এক আদর্শ ইউনিয়ন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার মতো আরো সকল সরকারি সুযোগ-সুবিধা বিতরণে কোনো প্রকার দুর্নীতি বা টাকা-পয়সার লেনদেন হবে না। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সবার সামনে প্রকাশ্যে আলোচনার মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে।”

একই সাথে প্রতিবছর অত্র ইউনিয়ন থেকে যারা পবিত্র হজে যাবেন, তাদের সম্মানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ওয়ার্ড পর্যায়ের এই মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য সহ, প্রবীণ, তরুণ ভোটারসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত কয়েকজন ভোটারদের বিভিন্ন প্রশ্নের সদুত্তর সহ সমাধানের আশ্বাস দেন প্রার্থী মবিন নির্মল।

বক্তব্য শেষে উপস্থিত ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০