Hafizur Rahman
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম।দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা,সমাজসেবা মূলক দায়িত্ব পালন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে একজন আলোচিত ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন বলে জানান এলাকাবাসী। শিক্ষাজীবন থেকেই সিলেটের মানুষের কাছে একজন মেধাবী মুখ হিসেবে পরিচিত ছিলেন আবুল কাশেম। তিনি সিলেট সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা যুগ্ম সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। তিনি শিক্ষা বিস্তার ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তাঁর আগ্রহের কারণে তিনি এলাকায় একজন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা।। দীর্ঘ বছরের বিএনপির রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা উল্লেখ করেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ। তিনি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে আসছেন এবং নতুন প্রজন্মের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সঙ্গে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের রয়েছে দীর্ঘদিনের যোগাযোগ। বর্তমান তিনি বিভিন্ন হাটবাজারে ভোটারদের সাথে দেখা করে দোয়া ও সমার্থন চান, এবং সারাও পান ভোটারদের কাছে।

স্থানীয়দের মতে, আবুল কাশেম অন্যতম বড় শক্তি হলো মানুষের সঙ্গে তাঁর সহজ ও আন্তরিক সম্পর্ক। সকল ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য একজন গুণী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সিলেটে পরিচিত। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেট সদর উপজেলার সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার থাকবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন। একই সঙ্গে উপজেলার পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তিনি তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা তাঁর সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যানের দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে সিলেট সদর উপজেলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান তিনি। তাঁর লক্ষ্য একটি উন্নত, আধুনিক, শিক্ষাবান্ধব ও জনবান্ধব উপজেলা গড়ে তোলা। তিনি এ পথচলায় সিলেট সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০