Hafizur Rahman
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল, শেখ হাসিনার বিচার দাবি বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের

শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ।

তিনি বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনের মুখে টিকতে না পেরে হাসিনা সরকার তার ‘সেকেন্ড হোম’ ভারতে পালিয়ে গেছে। তবে সেখানে বসেই দেশের স্বাধীনতা ও জনগণের শান্তি বিনষ্টের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং এ দেশের প্রচলিত আইনেই তার বিচার ও ফাঁসি কার্যকর হোক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশে এবং বিএনপি নেতা মো. রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে মিছিলটি টঙ্গী বাজার এলাকা থেকে শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে কিরণ আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের যারা এখনো আছেন, তারা শান্তিতে আছেন। কিন্তু সেই শান্তি নষ্ট করার চেষ্টা করলে আপনাদের প্রত্যেককে একে একে ঘরে থেকে বের করে এনে আইনের আওতায় আনা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপশক্তির কোনো চক্রান্তই এ দেশের মানুষের শান্তি বিঘ্নিত করতে পারবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও এলাকা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত রাজপথে সক্রিয় থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মো. ইসমাইল শিকদার বসু ও এডভোকেট শহীদুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০