Hafizur Rahman
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাস থেকে নেমে নিখোঁজ মোরেলগঞ্জের ইমরান, এক মাসেও মেলেনি সন্ধান

অলি রহমান : বাগেরহাট প্রতিনিধি

সিলেট থেকে বাড়ি ফেরার পথে বাস থেকে নেমে নিখোঁজ হয়েছেন।বাগেরহাটের মোরেলগঞ্জের ইমরান শেখ (২৫)। গত ২১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উজান ভাটি বাসস্টপেজ এলাকায় বাস থেকে নেমে যাওয়ার পর প্রায় এক মাস ধরে তার কোনো সন্ধান নেই। মানসিকভাবে অসুস্থ ইমরানকে খুঁজতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ ইমরান মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের আবুল শেখের ছোট ছেলে। পরিবারের ভাষ্য, ইমরান দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। এমনকি নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের ঠিকানাও ঠিকভাবে বলতে পারেন না।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট ভ্রমণে যান ইমরান। ভ্রমণ শেষে ২১ আগস্ট বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকার উজান ভাটি বাসস্টপেজে হঠাৎ বাস থেকে নেমে যান তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা আখাউড়াসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। বিভিন্ন থানায় যোগাযোগের পাশাপাশি সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও এখন পর্যন্ত ইমরানের কোনো খোঁজ মেলেনি।

ইমরানের বড় ভাই সাগর শেখ বলেন, ছোট ভাই মানসিকভাবে অসুস্থ হওয়ায় সে নিজের পরিচয় কিংবা ঠিকানা কাউকে ঠিকভাবে বলতে পারবে না। তাকে কোথাও পাওয়া গেলে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাগর শেখ। সেখানে তিনি ইমরানের সন্ধানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের সময় ইমরানের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট। তার গায়ের রং ফর্সা এবং শরীরে ট্যাটু আঁকা রয়েছে।

কোনো ব্যক্তি ইমরান শেখকে দেখে থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই সাগর শেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০