Hafizur Rahman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ছেলেকে হারিয়ে মানবেতর জীবন কাটছে’, দেবাশীষের বাবার আকুতি

সাকিব হোসেন- কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধিঃ
‘ আমি ইনকাম করতে পারিনে ভালো। তারপরে আমার স্ত্রীর মাসে আট – নয় হাজার টাকার ওষুধ লাগে। আমি হার্টের রোগী একজন। আমার গিন্নি একজন অসুস্থ লোক। এবং আমরা বাসা ভাড়া থাকি। সাত হাজার টাকা মাসে বাসা ভাড়া দিতে হয়। আমার সংসারে অচল অবস্থা। নিজস্ব কোনো জায়গা জমি নেই। এই অবস্থায় আমার দিনোকাল চলছে। খুবই দুর অবস্থা, দুর্দিনের ভিতর আমরা আছি।’

কাঁন্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের অভাব অনটন আর অসহায়ত্বের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ দত্ত।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতিজাদুঘরের মিলনায়তনে কুমারখালী প্রেসক্লাব কর্তৃক আয়োজিত প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভায় তিনি এসব কথা তুলে ধরেন।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহমুদ শরীফ, প্রয়াত দেবাশীষ দত্তের সাত বছর বয়সি একমাত্র মেয়ে মহিমা, উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় দিলীপ দত্ত বলেন, ‘ ঘটনার পরদিন সকালে জানতে পারি অগ্নিকাণ্ডে আমার সন্তান, বেটার বউ, নাতি ছেলে সবাই মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে মানবেতর জীবনকাল চলছে।’

স্মরণসভায় প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের আত্মার শান্তি কামনা করে রেখে যাওয়া সাত বছরের একমাত্র মেয়ে মহিমা ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বক্তারা বলেন, দেবাশীষ তার সৃষ্ঠ কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন সকল শ্রেণি পেশার মানুষের মাঝে।

সভা শেষে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে ও বাবার হাতে মানবিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার ব্যক্তিগত চেক তুলে দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর। এছাড়াও কুমারখালী লোটাস চক্ষু হাসপাতাল ও কুমারখালী প্রতিবন্ধী সমিতি পরিবারটিকে আর্থিক সহযোগীতা করেন এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাংবাদিক কণ্যার চিকিৎসার দাঁয়িত্ব গ্রহণ করেন।

এ বিষয়ে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাব বা অন্য সাংবাদিকরা দেবাশীষ দত্তের পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। এটা দুঃখজনক। আজ ব্যক্তিগত তহবিল থেকে মেয়ে মহিমার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অন্যান্য সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সাংবাদিক দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। গত ১৯ আগষ্ট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন নামের একটি হোটেলে ভয়বাবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষ, তার স্ত্রী আফসানা শারভিন ও তার ছেলে শর্ণশীষ দত্ত এবং তার শ্বশুর নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০