Hafizur Rahman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন পেশায় সফল হতে সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আইন পেশায় দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন ও প্রতিষ্ঠিত হতে হলে নবীন আইনজীবীদের সততা, শৃঙ্খলা এবং পেশাগত নিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

আজ শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, আইন পেশায় সফল হতে হলে নিয়মিত আদালতে উপস্থিত থাকতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আদালতের কার্যক্রম, সিনিয়রদের যুক্তিতর্ক ও শুনানি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। প্রতিমন্ত্রী সিনিয়র আইনজীবীদের পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি এবং রায় অধ্যয়নের মাধ্যমে আইনি কৌশলের সূক্ষ্ম বিষয়গুলো অর্জনের পরামর্শ দেন। অর্থের পেছনে না ছুটে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুললে সাফল্য এবং সম্মান স্বয়ংক্রিয়ভাবেই আসবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রামের আইনজীবীদের স্থানসংকটসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চট্টগ্রামের আইনজীবীদের বসার স্থান বা চেম্বার সংকটের দ্রুত সমাধান করা হবে। প্রস্তাবিত স্থানে সম্ভব না হলে আশপাশের সুবিধাজনক স্থানে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল এবং পরবর্তীতে দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকারও অলসতার কারণে জনগুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারেনি। প্রশাসনেও জনকল্যাণমূলক কাজের চরম অমনোযোগিতা দেখা গেছে।

বর্তমান আইনমন্ত্রীর প্রশংসায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশবাসী বর্তমানে একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন আইনমন্ত্রী পেয়েছে। আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান আইন পেশাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে সাহসের সাথে আইনি লড়াই চালিয়েছিলেন। চট্টগ্রামের আইনজীবীদের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আইনমন্ত্রীর সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।

একই সাথে সাধারণ মানুষের আইনি সেবা পাওয়া সহজতর করতে বারের নেতৃবৃন্দ ও আইনজীবী ফোরামের সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০