মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।
শনিবার ২৬ সেপ্টেম্বর ভোরে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী খ্রীষ্টানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন—৩৯ বিজিবির একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রেনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, মাদকবিরোধী অভিযানে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন