আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন(এমপি) বলেছেন খনিজ সম্পদের সুষ্ঠু ব্যাবহার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল আর অবহেলিত থাকবে না। এটি বাস্তবায়নেও সরকারের সুনিদৃষ্ট নীতিমালা রয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কোল্ড মাইনিং কোম্পানি লিমিটেডের(বিসিএমসিএল)ইনফ্লুয়েঞ্জ জোনের বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ্য গ্রামের বাসিন্দাদের ক্ষতিপুরন ও অনুদানের চেক বিতররনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ নিজেদের ভোটে বিএনপিকে নির্বাচিত করে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন করতে চায় সরকার।
বড়পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজসহ বিসিএমসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিন প্রথম বারের মতো ১৩০ জন ক্ষতিগ্রস্ত বাসিন্দার হাতে ক্ষতিপূরণ ও অনুদানের চেক তুলে দেওয়া হয়। বিসিএমসিএল কর্তৃপক্ষের উদ্যোগে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে বলে জানানো হয়।
ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের ২ হাজার ২৫টি পরিবারের মধ্যে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হবে।
মন্তব্য করুন