Hafizur Rahman
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে আবারও বনদস্যু আতঙ্ক, দুই দিনে ২১ জেলে অপহরণের অভিযোগ

অলি রহমান: বাগেরহাট প্রতিনিধি।

সুন্দরবনে আবারও বেপরোয়া হয়ে উঠেছে বনদস্যুরা। গত দুই দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২১ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে শনিবার দিবাগত রাতে ভাসা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকা থেকে ১৫ জেলেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় সুন্দরবনে জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, শনিবার দিবাগত গভীর রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের ভাসা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরারত জেলেদের ওপর অজ্ঞাতপরিচয়ের বনদস্যুরা হামলা চালায়। তারা নৌকা থেকে একে একে ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে নিয়ে যায়। এর মধ্যে ১০ জেলের নাম জানা গেছে।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন—আরিফ, সগীর, মিঠু, ফেরদৌস, ইব্রাহিম, ইমরান, মোস্তাফিজুর, আলামিন, হানিফ ও মারুফ। তাঁদের বাড়ি খুলনা, বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জেলে বন বিভাগের পাশ নিয়ে চরপাটা, পোকার জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন।

অন্যদিকে, মোংলা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন জানান, শনিবার দিবাগত গভীর রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনী সুন্দরবনের বাগেরহাট এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে। অপহৃত দুই জেলে হলেন মাসুদ ইজারাদার ও ইমদাদুল ইজারাদার।

স্থানীয় জেলে মহাজনদের দাবি, গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধারে এবং বনদস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর অভিযান দাবি করেছেন তারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার এক কর্মকর্তা বলেন, সুন্দরবনে জেলে অপহরণের খবর তাদের কাছে নেই। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০