Hafizur Rahman
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশ রক্ষা করা হবে এবং বিএনপি’র নেতা-কর্মীরা তা রক্ষায় প্রস্তুত থাকবেন।

গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপি’র নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এ এফ এম মুর্তাজ আলম বাহার এবং মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

সাখাওয়াত হোসেন বলেন, দেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যের ওপর নির্ভরশীলতামুক্ত একটি স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমার যখন বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন শুরু করেছিল, তখন স্বৈরাচারী সরকার তা রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমরা বঙ্গোপসাগর থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিয়েছি। গ্যাস উত্তোলন করা সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী বিএনপি’র নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০